প্রাইভেসি নীতি
সর্বশেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬
১. আমরা কী তথ্য রাখি
ভাড়াটিয়াদের ক্ষেত্রে: মোবাইল নম্বর, নাম (দিলে), কোন বাসাগুলো আনলক বা সেভ করেছেন, রিভিউ আর পেমেন্টের হিসাব।
বাড়িওয়ালাদের ক্ষেত্রে: মোবাইল নম্বর, নাম, বাসার ঠিকানা, হোল্ডিং নম্বর, ভাড়া ও বাসার বিবরণ, আর বাসার ছবি।
২. তথ্য কেন রাখি
একাউন্ট যাচাই করা, আনলক করা বাসার তথ্য আপনাকে দেখানো, পেমেন্টের হিসাব রাখা, নতুন বাসার খবর পাঠানো (আপনি চাইলে), আর ভুয়া বিজ্ঞাপন ও অপব্যবহার ঠেকানোর জন্য।
৩. কে কী দেখতে পায়
এলাকা, রোড, ছবি, ভাড়া, ফ্লোর, রুম সংখ্যা আর ফ্যামিলি না ব্যাচেলর, এগুলো সবাই দেখতে পান।
সঠিক হোল্ডিং নম্বর আর বাড়িওয়ালার ফোন নম্বর শুধু সেই ভেরিফাই করা ইউজার দেখতে পান, যিনি ওই বাসাটা আনলক করেছেন।
ভাড়াটিয়ার ফোন নম্বর কোনো বাড়িওয়ালাকে দেখানো হয় না। রিভিউতে আপনার নাম বা নম্বর দেখায় না, শুধু "যাচাই করা ভাড়াটিয়া" লেখা থাকে।
৪. তথ্য শেয়ার করা
আমরা আপনার তথ্য কারো কাছে বিক্রি করি না। শুধু SMS পাঠানো আর পেমেন্ট নেওয়ার জন্য আমাদের SMS সেবাদাতা ও bKash এর সাথে প্রয়োজনীয় তথ্যটুকু শেয়ার হয়। আইন অনুযায়ী কর্তৃপক্ষ চাইলে তথ্য দিতে হতে পারে।
৫. তথ্য কতদিন রাখি
একাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। ভাড়া হয়ে যাওয়া বা মেয়াদ শেষ হওয়া বাসার বিজ্ঞাপন সার্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একাউন্ট মুছে ফেলার অনুরোধ পেলে আমরা যাচাই করে ৭ দিনের মধ্যে নাম, ফোন নম্বর, লগইন আর সেভ করা বাসা মুছে ফেলি। টু-লেটগুলো বাড়িওয়ালার নাম-নম্বর ছাড়া আর্কাইভে থাকে আর রিভিউ নামহীন থাকে, যাতে অন্য ভাড়াটিয়াদের দেখা তথ্য হারিয়ে না যায়। পেমেন্টের হিসাব আর প্রতারণা ঠেকানোর জন্য দরকারি রেকর্ড আইন অনুযায়ী রাখা হয়।
৬. আপনার অধিকার
আপনি যেকোনো সময় নিজের টু-লেট আর্কাইভ করতে পারেন। একাউন্ট মুছে ফেলতে অ্যাপের প্রোফাইল বা ওয়েবসাইটের একাউন্ট পাতা থেকে "একাউন্ট মুছে ফেলার অনুরোধ" চাপুন, অথবা অ্যাপ ছাড়াই https://www.kira.bd/account-deletion পাতা থেকে অনুরোধ পাঠান।
৭. যোগাযোগ
প্রাইভেসি নিয়ে কোনো প্রশ্ন থাকলে hello@kira.bd এ লিখুন।